সোমবার সকাল ৭টায় গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের ওপরে তিনজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারে বেপরোয়া গতিতে বাইক নিয়ে তিনজন পড়ে যায়। এতে দুইজন মারা যান। একজন আহত হন। হতাহতদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার আবু।
.png)