ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২০ জুন ২০২৪
শ্বশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ
ফাইল ফটো

রাজশাহীর মোহনপুরের গোছাহাটে অটোরিকশা উল্টে কমরেশ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে কেশরহাট-কামারগাঁ সড়কের গোছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত যুবক নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধির চন্দ্র সরকারে ছেলে। তিনি তানোর উপজেলার কামারগাঁ শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। তিনি একজন এনজিও কর্মী।

ফায়ার সর্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট-কামারগাঁ সড়কের গোছা বাজারের ২০০ মিটার পশ্চিমে অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে কমরেশের ওপর চাপা পড়ে।

Advertisement

মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে দ্রূত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!