ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫, ২০ জুন ২০২৪
তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাতজন।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত শিশুর নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পুরাতন বজরা ঘাট এলাকার ফয়জার আলীর মেয়ে জামাইয়ের বাড়িতে বিয়ে পরবর্তী দাওয়াত খেতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। ১৮ জন সাঁতরে তীরে উঠে এলেও নিখোঁজ হন আটজন।

Advertisement

জেলা প্রশাসক সাইদুল আরিফ বলেন, তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!