ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকনিকের নৌকা দেখতে গিয়ে লাশ হলো ছোট্ট আশরাফুল

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৮ জুন ২০২৪
পিকনিকের নৌকা দেখতে গিয়ে লাশ হলো ছোট্ট আশরাফুল
ফাইল ফটো

পাবনার চাটমোহর উপজেলায় পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে ডুবে আশরাফুল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিলচলন ইউনিয়নের চরসেনগ্রাম মহাজেরপাড়া গুমানী নদী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আশরাফুল উপজেলার বিলচলন ইউনিয়ন চরসেনগ্রাম মহাজেরপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, গুমানি নদীতে পিকনিকের নৌকা গান বাজিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের বেশ কয়েকজন শিশু নদীর পাড়ে সেই নৌকা দেখতে যায়। একপর্যায়ে অসাবধানতায় শিশু আশরাফুল নদীর পানিতে পড়ে যায়। অন্য শিশুরা চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান।

তিনি বলেন, গুমানী নদীতে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে পড়ে শিশু আশরাফুলের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!