স্থানীয় ইউপি সদস্য সুজন মল্লিক বলেন, সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন রণজিৎ। এর কিছুক্ষণ পর পুনরায় বাড়িতে ফিরে আসেন এবং সাপে কামড়ে দিয়েছে বলে শুয়ে থাকেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসরাত ফাতেমা বলেন, সাপে কামড়ানোর আড়াই ঘণ্টা পর হাসপতালে আনা হয়। সময়ক্ষেপণের কারণেই তার মৃত্যু হয়েছে।
.png)