ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলের পর ঝাড়ফুঁক, ঠাঁই হলো মর্গে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৮ জুন ২০২৪
সাপের ছোবলের পর ঝাড়ফুঁক, ঠাঁই হলো মর্গে
ফেনী জেনারেল হাসপাতালের মর্গ। ফাইল ফটো

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের ছোবলে ইসমাইল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের ছেলে শাহীন জানান, রাত সাড়ে ১০টার দিকে ইসমাইল স্থানীয় কারামতিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে একটি সাপ তার পায়ে ছোবল দেয়। তিনি একটি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ফেনী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদেকুল করিম বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

Advertisement

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, বিষধর সাপের ছোবলে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এরপরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী আনার পর কেন ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!