ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ৬ জুলাই ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
দুর্ঘটনাকবলিত ট্রাক

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে মো. লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি পণ্যবাহী ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আম বোঝাই ট্রাক। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!