ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুমার নামাজ পড়ানো হলো না, ট্রাকের ধাক্কায় নিথর হলেন ইমাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৪ জুন ২০২৪
জুমার নামাজ পড়ানো হলো না, ট্রাকের ধাক্কায় নিথর হলেন ইমাম
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার কল্যাণপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান শামসুল নামে এক ইমাম নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জাহিদ হাসান শামসুল নাচোল উপজেলার নেজামপুর এলাকার আব্দুল মাতিনের ছেলে।

নিহত জাহিদ হাসান নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন।  

Advertisement

জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের নমোশংবাটি জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দেন জাহিদ হাসান শামসুল। পথে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর-সংলগ্ন ফকল্যান্ড মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মেহেদী হাসান বলেন, ঘাতক ট্রাকটি উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ছাড়া নিহত জাহিদ হাসানের লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!