নিহতরা হলেন- দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার।
তিনি জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যান সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক অজ্ঞাত হওয়ায় কাউকে আটক করা যায়নি।
.png)