ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সড়কেই ঝরল ২ প্রাণ  

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ১৫ জুন ২০২৪
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সড়কেই ঝরল ২ প্রাণ  
দুর্ঘটনাকবলিত গাড়ি

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ওসি মো. ইকবাল বাহার।

পুলিশ জানায়, সকালে ওই এলাকায় চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে পড়ে যায় কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি। এতে  ট্রাকের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

ধারণা করা হচ্ছে, নিহত দুজন ট্রাকচালক ও চালকের সহযোগী হতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!