[ দেশজুড়ে ]
বাস-পিকআপের সংঘর্ষে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন যাত্রী।
শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধার কাজে ঘটনাস্থলে রয়েছে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও পিকাআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাস-পিকআপ ছিটকে গিয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!