ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ঝরল ২ ভাইয়ের প্রাণ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ২ জুলাই ২০২৪
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ঝরল ২ ভাইয়ের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন নিহত হয়েছেন। নিহত দুজনেই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও একই উপজেলার ধলারচর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সহস্রাইল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালঞ্চ ক্লাসিক নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাটিয়াপাড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা আরেকজন আরোহী নিহত হন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!