কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত মো. মাসুদুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরাইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকা থেকে বাসস্ট্যান্ড এলাকায় এআর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন। আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি (বিভিন্ন দোকান ও পথচারীদের কাছ থেকে টাকা আদায়) করছিলেন রিয়াজুল মোল্লা। এ সময় মাসুদুর রহমানের ফার্মেসিতে গিয়ে চাঁদা চায় হাতি। ফার্মেসি মালিক মাসুদুর রহমান হাতিকে চাঁদা দিতে রাজি না হলে মাহুতের ইঙ্গিতে হাতি তার শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় মারে। এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।