ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪, ২০ মে ২০২৪
হাতির আক্রমণে প্রাণ গেল নারীর
ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে হামিদা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা আশ্রয়ণ প্রকল্প এলাকার নাজির হোসেনের স্ত্রী। 

রোববার রাত ৯টার দিকে ঐ আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হানিফের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, এশারের আজানের পর রাস্তা দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন হামিদা। হঠাৎ রাস্তার ওপর হাতির সামনে পড়েন তিনি। হাতির আক্রমণে আহত হামিদাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!