সোমবার ভোরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ মিয়া।
.png)
তিনি বলেন, রাতে ছেলেকে নিয়ে কাটা ধানের আটি পাহাড়া দিচ্ছিলেন আলতাফ উদ্দিন। ভোরে ভারতীয় বন্যহাতির দল এসে ধান খাওয়া শুরু করে। এ সময় বাবা-ছেলে হাতি তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু উল্টো হাতির দল তাদের তাড়া করে। তাড়া খেয়ে ছেলে পালিয়ে গেলেও বাবাকে আক্রমণ করে হাতি। পরে স্থানীয়রা টের পেয়ে তাড়া করলে হাতির দল আলতাফ উদ্দিনকে ফেলে চলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হালুয়াঘাট থানার এসআই মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।