ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষার হলে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ২ জুলাই ২০২৪
পরীক্ষার হলে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক কারাগারে
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বাউফলে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তোলায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ডু এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদরাসায় আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তোলেন। ওই সময় কেন্দ্রের অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ড ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!