জানা গেছে, এই বাহিনীর সদস্যরা বিভিন্ন দোকান দখল করে সেখানে মাদকের ব্যবসা চালাচ্ছে। সন্ধ্যা হলেই পিটিআই স্কুলের ভেতরে চলে তাদের মাদকের রমরমা আসর। আর এই মাদকের কার্যক্রমের মূল হোতা হল সবুর খান এবং আমিনুর রহমান সিফাত।
স্থানীয়রা জানান, এই মাদক ব্যবসায়ীরা প্রতিদিন রাতে পিটিআই স্কুলের অভ্যন্তরে এবং পিটিআই স্কুলের সামনে ভাড়া করা দোকানে বসে মাদক গ্রহণ করে। এদের দুজনের বাসা পিটিআই রোডের বাইরে হলেও তারা তাদের মাদকের ব্যবসার জন্য এখানে তাদের দলবল নিয়ে মহড়া দিতে থাকে। এলাকার বাসিন্দারা তাদের ভয়ে সারাক্ষণ অতিষ্ঠ থাকে। তাদের নামে মাদকের মামলাও রয়েছে। কিন্তু বর্তমানে আবাসিক এলাকা পিটিআই রোডে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে মাদকের ব্যবসা চালাচ্ছে।
.png)
তবে এ বিষয়ে অভিযুক্ত সিফাত এবং সবুরের বক্তব্য নেয়ার চেষ্টা করলে মুঠোফোনে তাদের সংযোগ পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, সাংবাদিককে লাঞ্চিতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।