ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪
পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
দুর্ঘটনাকবলিত বাস

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলার বাদুরা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের নাম বেল্লাল ও রাহাত। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে বাদুরা বাজার এলাকায় ইমরান এক্সক্লুসিভ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেল্লাল এবং রাহাত নিহত হন। আহত হন আরো ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

পটুয়াখালী ফায়ার সার্ভিসের রিসকিউ টিম প্রধান রেজাউনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!