সোমবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানিয়েছেন, বেসরকারিভাবে মহিউদ্দিন আহম্মেদকে জয়ী ঘোষণা করা হয়েছে। জগ প্রতীকে মহিউদ্দিন আহম্মেদ পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে ডা. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।
.png)
তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি,৪ টিম র্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।