শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ফারুক হোসাইন।
এর আগে, সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যা ছিল বেশি। ১১ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৪২৪ জন।
.png)
বিগত নির্বাচন ইভিএমের মাধ্যমে হলেও এবারে নির্বাচন হয় ব্যালটে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাদির মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।