ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন: ৫৬ ভোটে ওবাইদুর রহমান জয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৯ মার্চ ২০২৪
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন: ৫৬ ভোটে ওবাইদুর রহমান জয়ী
আ ন ম ওবাইদুর রহমান- ফাইল ফটো

কুড়িগ্রামে জেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ৫৬ ভোটের ব্যবধানে আ ন ম ওবাইদুর রহমান জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের জাফর আলী পেয়েছেন ৪৭১ ভোট।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন জাফর আলী। পরে জেলা পরিষদের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারো তিনি নিবার্চন করলে ৫৬ ভোটে পরাজিত হন।

Advertisement

জেলা নির্বাচন অফিসার জিলহাহাজ উদ্দিন বলেন, জেলায় ৯টি উপজেলার ৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দিয়েছেন ১০০৬ জন। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারিভাবে ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীকের আ ন ম ওবাইদুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!