ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কলেজছাত্র ধরা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৩ জানুয়ারি ২০২৪
পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কলেজছাত্র ধরা
ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাতে তৈরি দেশীয় অস্ত্রসহ মো. রাব্বি মীর (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের খালগোড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক রাব্বি ওই ইউনিয়নের খালগোড়া বাজারের সোহেল মীরের ছেলে। তিনি রাঙ্গাবালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালগোড়া খেয়াঘাট এলাকা থেকে রাব্বিকে আটক করা হয়। এ সময় তার কাছে হাতে তৈরি লম্বা রডের সঙ্গে চেইন স্প্রোকেটস ঝালাই করা একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, রড এবং চেইন স্প্রোকেটস দিয়ে অস্ত্রটি বানানো হয়েছে। এই অস্ত্র দিয়ে রাব্বি মানুষকে ভয়ভীতি দেখান। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!