ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্দরে একদিনে দুই বোন নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৩০ জুন ২০২৪
বন্দরে একদিনে দুই বোন নিখোঁজ
নিখোঁজ সাথী আক্তার ও তার ছোট বোন মীম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে আপন দুই বোন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজের স্বামী ও তার বাবা রোববার দুপুরে বন্দর মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।

এর আগে, শনিবার বিকেল ৪টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরী বাড়ী (হাবিব নগর) এলাকা থেকে টেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে আর তারা বাসায় ফেরেননি।

নিখোঁজরা হলেন, সাথী আক্তার (১৮) ও তার ছোট বোন মীম (১১)। তারা পুরান বন্দর চৌধুরী বাড়ি (হাবিব নগর) এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন কাজীর মেয়ে।

Advertisement

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় পুরান বন্দর চৌধুরী বাড়ি (হাবিব নগর) এলাকার শাওন মিয়ার স্ত্রী সাথী আক্তার ও তার ছোট বোন মীম ট্রেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোঁজ গৃহবধূ সাথী আক্তার ও মীম উল্লিখিত এলাকার দেলোয়ার হোসেন কাজী মেয়ে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে দুই বোনের কোনো হদিস না পেয়ে বন্দর থানায় দুটি ডায়েরি দায়ের করেন।

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান , দুটি নিখোঁজের জিডি পেয়েছি। তাৎক্ষণিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!