ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ২৩ জুন ২০২৪
নদীতে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আশরাফ উদ্দিন কাজল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আশরাফ উদ্দিন কাজলের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ২৪ ঘণ্টা পর রোববার (২৩ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও হামিদচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিকেলে নদীর হামিদচর এলাকায় কাজলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন।

আশরাফ উদ্দিন কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ বোয়ালখালী-১ অঞ্চলের পরিচালক। তার বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী তিন নম্বর ওয়ার্ড এলাকায়।

শনিবার সন্ধ্যায় বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে আসার সময় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে ফেরির সঙ্গে একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকার দুই যাত্রী ফেরির নিচে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর তাৎক্ষণিক একজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন কাজল।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চরের ছবুর আহমদের ছেলে।

নিখোঁজের পর কাজলকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। শনিবার রাত অভিযান চালালেও কাজলের সন্ধান মেলেনি। পরে রোববার ভোর থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!