রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) তুলা গবেষণা কেন্দ্রের মেইন গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী মাগুরা জেলার সদর থানার লাহুরিয়া গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা গবেষণা কেন্দ্রে তুলা বীজ সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারসহ ওই কেন্দ্রের কোয়ার্টারে বসবাস করতেন।
.png)
মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, ইউনুস আলী মোটরসাইকেলে অফিসের কাজে কর্মস্থল থেকে বের হচ্ছিলেন। তুলা গবেষণার কেন্দ্রের প্রধান ফটক পার হয়ে মহাসড়কে উঠলে দ্রুতগতির ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তার মোটরসাইকেল সড়কে পড়ে গেলে ওই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মাথার খুলি থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ইউনুস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।