ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে নারী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৩০ জুন ২০২৪
চাঁদপুরে নারী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ভূঁইয়া বাড়ির কোহিনুর হত্যা মামলায় ২ আসামি  নাজমা আক্তার নয়ন (৪২) ও রফিককে (দেন্ধা রফিক) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ আগস্ট রাত ৮টায় কোহিনুর বেগম ওই আসামিদের কাছ থেকে পাওনা টাকা চাইতে যান। এ সময় আসামিরা কোহিনুর বেগমকে ধারালো বটি দিয়ে মাথার মাঝখানে কোপ দিয়ে মেরে ফেলেন। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেছেন।

Advertisement

রাষ্ট্রপক্ষে ছিলেন চাঁদপুরের পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!