বুধবার (২৬ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- মো. কায়েদে আজমের বাবা আবু তালেব গাজী, ভাই ইসরাফিল, ভাবী মাফিয়া খাতুন, বন্ধু মো. মনি, রজব আলী ও জহুরুল।
.png)
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে কয়রা উপজেলার কায়েদ আজমের সঙ্গে একই এলাকার ফজর ঢালীর মেয়ে নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নাজমাকে নির্যাতন করতেন কায়েদ আজম।
২০০৬ সালের ৮ সেপ্টেম্বর নির্যাতন করে নাজমাকে হত্যা করা হয়। কায়েদ আজম বিষয়টি প্রথমে আত্মহত্যা বলে প্রচার চালান। পরে ২০ নভেম্বর নাজমার মা রাজিয়া খাতুন বাদী হয়ে সাতজনকে আসামি করে আদালতে মামলা করেন। বুধবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।