ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৯ জুন ২০২৪
জামালপুরে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মুহাম্মদ আনোয়ার ছাদাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন আসামির উপস্থিতিতে এ রায় দেন৷

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো. মনি তাহেরি, মো. রুবেল মিয়া, মো. জাকির হোসেন ও সোহাগ। এর মধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও জাকির হোসেন।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহজনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে৷ পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মো. শফিকুল ইসলাম আক্কাস বলেন, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন আদালত।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!