ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২১ জুন ২০২৪
নীলফামারীতে পুকুরে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মুশা ঝারপাড়া এবং মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছয় বছরের মেয়ে লামিয়া আক্তার ও সদর ইউনিয়নের মুশা ঝারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, রিয়াদ তার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে বল দিয়ে পানিতে লুকোচুরি খেলেছিল। এ সময়ে সে বল রেখে পানিতে ডুব দেয়। ডুব দেওয়ার পর সে আর না উঠলে বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। এরপর তারাও খুঁজে না পেয়ে চিৎকার করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

অপরদিকে লামিয়া বাড়ির পাশে খেলছিল। এ সময় তাকে রেখে তার মা বাড়িতে গেলে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঘোষণা করেন চিকিৎসক।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুটি অপমৃত্যুর মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!