বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
নিহতরা হলেন- আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা মোস্তাজুলের ছেলে মুস্তাফিজুর রহমান সাগর (১৯) ও শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের মৃত শুকর আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩৫)। তারা দুইজনই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।
.png)
নিহতের ভাই ফরিদ হোসেন মন্টু জানান, বিকেল ৩টার দিকে ফারুক গোসলের জন্য বাড়ির পাশের পুকুরে যান। এ সময় খিঁচুনি দেখা দিলে তিনি পানিতে পড়ে একপর্যায়ে ডুবে মারা যান। পরে পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে। এরপর তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
অপরদিকে সাগরের ফুফু তসলিমা বেগম বলেন, ঈদের আগে আমার বাড়িতে বেড়াতে এসেছিল সাগর। বেলা ১১টার দিকে পুকুরে গোসল করতে যায়। পানিতে ডুব দিয়ে আর উঠেনি। এরপর অনেক সময় পুকুর থেকে না উঠলে সাগরকে পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।