পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ জুন) বিকেল ৫টার দিকে নিজ বসতঘরে বিদ্যুতের মূল লাইন থেকে বাথরুমে লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রিমন মিয়া। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা জানান, বিদ্যুৎস্পৃষ্টে ছয়াদুন বালিকান্দি পাড়ার রিমন মিয়া নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
.png)
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উমর কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।