ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৬, ১৭ জুন ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ছবি: ডেইলি বাংলাদেশ

আজ সোমবার উদযাপিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-আজহা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।

ঈদ জামাত পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। এদিকে রোববার রাতে জেলা ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ পরির্দশন করেছেন ডিসি মো. হাবিবুর রহমান।

এ সময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৈরী আবহাওয়ায় যেন নামাজে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি জানান, আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে ও মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

এছাড়াও জেলা শহরের কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, ভাদুঘর ফাঁটা পুকুর ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গন, ট্যাংকের পাড় মাঠ, পূর্বমেড্ডা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ, শরীফপুর ঈদগাহ মাঠসহ জেলার ৯৮৬টি ঈদগাহ ও ৪৯৬টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার ভেতর ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!