ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ায় চেষ্টা, ৩ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৫ জুন ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ায় চেষ্টা, ৩ জনের সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ৩ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলার পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সাজা দেন আশুগঞ্জ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।

সাজাপ্রাপ্ত আব্দুস সামাদ মেরাজ জেলা শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে, একই এলাকার মো. শামীম মিয়ার ছেলে স্বপন মিয়া ও মধ্যমেড্ডা এলাকার মো. জিল্লু মিয়ার ছেলে মো. কামাল।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আশুগঞ্জ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক জানান, দুপুরে জেলার পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!