ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাদির সঙ্গে হাটে গিয়ে লাশ হয়ে ফিরল আবীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ১২ জুন ২০২৪
দাদির সঙ্গে হাটে গিয়ে লাশ হয়ে ফিরল আবীর
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবীর হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজারে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আবীর শৈলকুপার দুধসর গ্রামের শানু বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ের ইনচার্জ ফয়সাল আহমেদ জানান, দুপুরে ১২টা ৪৫ মিনিটের দিকে দাদির সঙ্গে ভাটই হাটে ছাগল বিক্রি করতে এসেছিল আবীর। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে আসা একটি সিমেন্টবোঝায় ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Advertisement

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!