মঙ্গলবার (১১ জুন) বিকেলে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মাদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডাম্প ট্রাক ও চালক জাফরকে আটক করেছে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস লক্ষ্মীপুর শাখার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। আটক জাফর সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নুরুল আমিনের ছেলে।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালুভর্তি ট্রাক ঝুমুর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ওই ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।