মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সীগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মধুমালা আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাবুল মিয়া স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক ওভারটেক করতে যায়। এ সময় ট্রাকের পেছনে বেঁধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালা পিষ্ট হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী সড়ক দুর্ঘটনা নিহত এ তথ্য নিশ্চিত করেছেন।