ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ট্রাকচাপায় যুবলীগ কর্মী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ২ জুন ২০২৪
কুড়িগ্রামে ট্রাকচাপায় যুবলীগ কর্মী নিহত
নিহত মো. ইসলাম ভুট্টু

কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ডাম্পট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. ইসলাম ভুট্টু নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্পট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!