ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে নারীর মৃত্যুর গুজবে বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫, ৪ জুন ২০২৪
গাজীপুরে নারীর মৃত্যুর গুজবে বাসে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর গুজবে তাকওয়া পরিবহনের একটি মিনি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

সোমবার (৩ জুন) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম ট্রেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে তাকওয়া পরিবহনের ধাক্কায় শাপলা খাতুন (২৭) নামে এক নারী আহত হন। পরে তার মৃত্যু হয় বলে খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে তার মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

Advertisement

আহত শাপলা খাতুন পাবনার চাটমোহর থানার জাবর কোল গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। তিনি পেশায় একজন নার্স।  
 
বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, তাকওয়া পরিবহনের বাসচাপায় হাসপাতালের এক নার্স গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তার মৃত্যু হয়েছে এমন খবরে বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!