ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক আগুনে পুড়ল চাষির সম্বল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৩ জুন ২০২৪
এক আগুনে পুড়ল চাষির সম্বল
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় মধ্য রাতের অগ্নিকাণ্ডে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি হাঁস-মুরগিসহ গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মাঝি বাড়িতে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, রোববার রাত ৩টার দিকে দক্ষিণ চেচরীরামপুর গ্রামে সত্যন্দ্রনাথ সমদ্দারের খামারে অগ্নিকাণ্ড ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ততক্ষণে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি মুরগি পুড়ে মারা গেছে। গোয়ালঘরেরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর ধোঁয়া ও কয়েল থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!