ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় তেল-গ্যাসের দোকানের আগুন নিয়ন্ত্রণে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৩, ২ জুন ২০২৪
বগুড়ায় তেল-গ্যাসের দোকানের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ধনুট মোড়ে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে হাসপাতাল রোড এলাকার সোশ্যাল ইসলামী ব্যাংকের পাশে জিন্নার তেলের দোকানে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস।

Advertisement

প্রথমদিকে পার্শ্ববতী বগুড়া, শাজাহানপুর, ধুনট ও চান্দাইকোনা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান রাতে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!