ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহত, রক্তমাখা ছুরিসহ আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫০, ৪ জুন ২০২৪
চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহত, রক্তমাখা ছুরিসহ আটক ৩
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আজিম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে থানার চৌমুহনী কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তবে, আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহত মো. আজিম চৌমুহনী এলাকার জাবেদ টাওয়ারের রফিকের ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ভুক্তভোগী আজিম ঘটনাস্থলে একা ছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!