ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় আবাসিক হোটেলে মা-ছেলেকে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২ জুন ২০২৪
বগুড়ায় আবাসিক হোটেলে মা-ছেলেকে হত্যা
নিহত মা ও ছেলে

বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ তার ১১ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামেীকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ধারালো ছোরা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। মরদেহ উদ্ধারের পর তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় মা ও শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!