নিহত হাসান নগরীর পাটগুদাম বিহারি ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। নগরীর স্টেশন রোড এলাকায় তালা-চাবির কাজ করতেন মো. হাসান।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বিহারী ক্যাম্পের সামনে হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিল হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপর্যুপরী হামলা করেন। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজাকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন৷ আহত রহিত ও রাজাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত।
.png)
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আসামি গ্রেফতারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।