বৃহস্পতিবার রাতে জেলা শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত হুমায়ুন কবীর জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মাদানিয়া মহিলা কওমি মাদরাসার দুই ছাত্রী মাদরাসার আবাসিক বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করে। তিন মাস ধরে ওদের কুপ্রস্তাব দিচ্ছিলেন অধ্যক্ষ। গত বুধবার রাত ৮টার দিকে এ দুই শিশু ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে যৌন হয়রানি করেন মাদরাসার অধ্যক্ষ হুমায়ুন কবীর। এ সময় ভুক্তভোগী দুই ছাত্রী চিৎকার করলে তাদের গলা চেপে ধরেন। পরে কৌশলে অফিস কক্ষ থেকে বের হয়ে বাসায় গিয়ে তারা পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
.png)
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে ঐ দুই ছাত্রীর একজনের মা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করেন। পরে এদিন রাতেই মাদরাসার অধ্যক্ষ হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।