ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৮ মে ২০২৪
ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পোশাকশ্রমিককে ধর্ষণের দায়ে সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বোনরাও গার্মেন্টসে চাকরি করেন। তারা সবাই শিফট হিসেবে ডিউটি করতেন। ২০১৭ সালের ১৯ জানুয়ারি রাতে ভুক্তভোগী ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়েন। এ সময় বাসায় তার বোনরা কেউ ছিলেন না। এ অবস্থায় দণ্ডপ্রাপ্ত সজীব ভুক্তভোগী তরুণীকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মঙ্গলবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!