ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৮০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার লিটন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ৩১ মে ২০২৪
২৮০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার লিটন
গ্রেফতারকৃত মো. লিটন

ময়মনসিংহে চোরাইপথে নিয়ে আসা ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ মো. লিটন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর চরকালিবাড়ী এলাকার মহাসড়ক থেকে চিনিগুলো জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. লিটন নেত্রকোণা সদর উপজেলার জয় নগর দক্ষিণপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, সম্প্রতি ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারী চক্র বিপুল পরিমাণ চিনি বাংলাদেশে নিয়ে আসছে। এরমধ্যে বেশ কয়েকটি চালান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নগরীর চরকালিবাড়ী এলাকার শম্ভুগুঞ্জ থেকে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় চিনি মিনি ট্রাকবোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮০ বস্তা চিনি জব্দ করে লিটনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাকারবারী চক্রের অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!