ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ৩১ মে ২০২৪
হবিগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
আটককৃতরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গুদাম থেকে ভারতীয় চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। এ সময় উৎস পাল ও রাহিম মিয়া নামে দুইজনকে আটক করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ভারত থেকে চোরাই পথে চিনি এনে বাংলাদেশে চড়া দামে বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে এলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চিনিসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মাবারক হোসেন ভূইয়া জানান, ১২৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!