মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার ভোররাতে উপজেলার বাঘাইতলা বাজার থেকে চিনিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল মিয়া জেলার ফুলপুর উপজেলার চিকনা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
.png)
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সম্প্রতি সময়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি নিয়মিত আসছে বলে আমাদের কাছে তথ্য আসে। এজন্য বিভিন্ন জায়গায় টহলসহ গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাচালানের মাধ্যমে পিকআপ ভর্তি করে ভারতীয় চিনি হালুয়াঘাটের বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে গাড়িতে থাকা নাজমুলকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার নাজমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাকারবারি চক্রের অন্যদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।