রোববার দুপুরে পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর মো. শামছুল ইসলাম।
বোর্ডের তথ্য বলছে, বোর্ডের অধীনে ১ হাজার ৩১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট কেন্দ্র ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন। এরমধ্যে ছাত্র ৬০ হাজার ৬১২ ও ছাত্রী ৫৮ হাজার ৬২৬ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ। এরমধ্যে ছাত্র পাস করেছে ৫০ হাজার ৬৯৪ জন (পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ) এবং ছাত্রী পাস করেছে ৫০ হাজার ৬৬৪ জন (পাসের হার ৮৬ দশমিক ৪২ শতাংশ)।
.png)
জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন। এরমধ্যে ছাত্র ৫ হাজার ৯৬২ এবং ছাত্রী ৭ হাজার ২২৪ জন।
বোর্ডের অধীনে সর্ব্বোচ্চ পাসের হার জামালপুরে ৮৯ দশমিক ০৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহে পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ, শেরপুরে ৮৩ দশমিক ২২ শতাংশ ও নেত্রকোণায় ৮২ দশমিক ৩৯ শতাংশ।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২ দশমিক ৭৩ শতাংশ, মানবিক শাখায় ৮০ দশমিক ২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫ দশমিক ১৬ শতাংশ। শতভাগ কৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠান ৮০টি।