ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ১৭ এপ্রিল ২০২৪
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ছুরিকাঘাতে সামির নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরাফাত নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সামির নগরীর ইটাখলা রোড এলাকার সাইফুল ইসলামের ছেলে। আটক আরাফাত নগরীর কাচিরঝুলি হামিদ উদ্দিন রোড এলাকার আরমানের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে সামিরসহ কয়েকজন সানকিপাড়া নতুন পল্লি রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায় সামিরসহ দুজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত সামিরসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে, কী কারণে এমন ঘটনা ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!